শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

ত্রিদেশীয় সিরিজে ফিরলেন অভিজ্ঞ লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক / ৪০ Time View
Update : August 25, 2026
ত্রিদেশীয় সিরিজে ফিরলেন অভিজ্ঞ লেগস্পিনার

অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমারকে দলে ফিরিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই স্পিনার।

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রেমার। দীর্ঘ সাত বছর জিম্বাবুয়ের বাইরে থাকার পর বিশ্বকাপে দলে ফিরেছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর বাঁহাতের চোটের কারণে আবারও দলের বাইরে চলে যান তিনি।

সিরিজে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সিকান্দার রাজা। চোটের কারণে দলে নেই জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা। পিঠের নিচের অংশের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। অ্যাকিলিস টেন্ডনের চোটে অস্ত্রোপচার করানো ফাস্ট বোলার তানাকা চিভাঙ্গাও নেই স্কোয়াডে।

শুক্রবার উইন্ডহোকে শুরু হবে জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে এই সিরিজ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৬ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুনদাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামহুরি, তাফাদজওয়া সিগা।


More News Of This Category