শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় সেরা দশে স্থান পেয়ে নজর কেড়েছেন তাসনিম জাহান সময় মানবাধিকার ও শান্তিতে অনন্য অবদান ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন আসিকুর রহমান নাদিম

বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা; অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক / ৪৮৮ Time View
Update : August 31, 2025
বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা; অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের

গেলো দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের। এমন অবস্থায় সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবা খাত ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে, সবশেষ বুধবার (২৭ আগস্ট) একদিনেই আক্রান্ত হয়েছেন ৪ শতাধিক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রামে ৭০, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬৮, ঢাকা উত্তর সিটিতে ৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০, ময়মনসিংহ বিভাগে ৩০, রাজশাহীত ৩১ এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

এছাড়াও বৃহস্পতিবার একদিনেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ শতাধিক ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৮৩১ জন ডেঙ্গুরোগী। আর চলতি বছর ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ১১৮।

গেলো দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সামনের মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, ‘আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করা নেই, সব বড় বড় হাসপাতাল। গ্রামাঞ্চলে আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। দ্বিতীয় মাধ্যমিক পর্যায়ে আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল আছে। আর অধিকাংশ জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে। এগুলোতে যথাযথ চিকিৎসা এবং সুযোগ-সুবিধা থাকলে ঢাকা বা চট্টগ্রামের বড় হাসপাতালগুলোতে এ ভিড়টা হতো না।’

এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবাখাত ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

ড. মুশতাক হোসেন বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। শুধু পানি জমার পাত্র পরিষ্কার নয়, সার্বিকভাবেই অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। হাজার হাজার স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী-তরুণদের যদি তিন থেকে ৫ দিনের প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে যারা কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ এবং পরিবেশবিদ এরা চমৎকার কাজ করেত পারবে।’

ঢাকা এবং ঢাকার বাইরে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই এটি নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম— সব পর্যায়ে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category