বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

Reporter Name / ১০৭২ Time View
Update : February 1, 2026

আসাদুজ্জামান বাবুল : বাংলাদেশের বিখ্যাত হাউজিং প্রতিষ্টান, ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকে অভিযোগে তদন্ত চলছ এবং বিশেষ করে শেখ হাসিনার ভাগনী শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তাদের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্লাট নেওয়ার অভিযোগে তদন্ত চলছে।

হাউজিং ব্যবসার নামে সাধারন মানুষের ভিটামাটিসহ সরকারি খাসজমি দখল করে প্লট বানিয়ে অবৈধভাবে বিক্রয় করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার অসংখ্য অভিযোগ রয়েছে। সরকার সরকারি সম্পত্তি আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে ‘ইস্টার্ন হাউজিং লিমিটেড’র চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু।

সংস্থাটির অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একসভায় তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। মঞ্জুরুল ইসলাম একাধারে ইস্টার্ন হাউজিং লিমিটেড এর পাশাপাশি, বেঙ্গল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, নাভানা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সুরমা লাফার্জ হোলসিম বাংলাদেশ (পিএলসি) এবং আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড, এর পরিচালক।

ইস্টার্ণ হাউজিংয়ের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং তার প্রতিষ্ঠান একটি আবাসন প্রকল্পের মাধ্যমে ১২ দশমিক ১২ একর সরকারি সম্পত্তি আত্মসাত করেছেন। যার আনুমানিক মূল্য কয়েক হাজার কোটি টাকা। এ ছাড়া রয়েছে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং গত কয়েক দশকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে সূত্রটি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, আদালত কর্তৃক মৃত্যুন্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে, বৃটিশ নাগরিক টিউলিপ সিদ্দিককে রাজধানীর গুলশান-২ এর ৭১ নম্বর রোডে মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন ‘ইস্টার্ন হাউজিং লিমিটেড এর একটি বিলাসবহুল ফ্ল্যাট ঘুষ প্রদানের অভিযোগে অনুসন্ধানের বিষয় গ্রহণ করেছে দুদক। ঘুষ গ্রহণের ঘটনায় ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা করে সংস্থাটি। ঐ মামলায় রাজউকের তৎকালিন আইন উপদেষ্টা মো: সেলিম, ইস্টার্ন হাউজিং লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহিরুল ইসলাম ইন্তেকাল করায় তাদের আসামি করা হয়নি। এ প্রেক্ষাপট মাথায় রেখে এবার ঘুষ প্রদানের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে জহিরুল ইসলামের পুত্র ইস্টার্ন হাউজিং লিমিটেড এর বর্তমান চেয়ারম্যান, প্রতিষ্ঠানটির তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এই স্বনামধন্য হাউজিং প্রতিষ্ঠানটি সরকারি প্রায় ২০০ বিঘা খাস জমি দখল করে প্লট বানিয়ে বিক্রির করার অভিযোগ রয়েছে। যেখানে ওয়াসা, ডেসকো, পিডাব্লিউডি,র মতো সরকারি প্রতিষ্টানের জমি রয়েছে বলেও অনুসন্ধানে জানাযায়।

ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম কে অন্ধকারে রেখে নতুন এমডি- ইন্জিনিয়ার আমিনুর রহমান সিদ্দিকী এবং মেম্বার প্লানিং মাজহারুল ইসলাম মিলে জমি দ্বিগুণ দামে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।এসব অভিযোগের ব্যাপারে ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম সাথে তার মুঠো ফোনে বারবার যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সরকারি সম্পত্তি আত্মসাৎ, পাচার এবং টিউলিপকে ফ্ল্যাট ঘুষ দেয়ার অভিযোগের অনুসন্ধান সম্পর্কে জানাতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে এবং অনুসন্ধান পরিচালনার জন্য একটি টিম গঠন করা হয়েছে।

(পড়বো-১)


More News Of This Category