বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

বিএনপি নেতা আজাদের ‘মা-বোনের আলাপ’ শীর্ষক ব্যতিক্রমী সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৪৫ Time View
Update : December 4, 2025

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে টেপ্রিগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘মা-বোনের আলাপ’ শীর্ষক ব্যতিক্রমী মতবিনিময় সভা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় টেপ্রিগঞ্জ ইউনিয়নের বাবুরহাট মাঠে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে মতবিনিময় করেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় দুই সহস্রাধিক নারী।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারীদের সামনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
নারীদের স্বাবলম্বী ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নারীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ ও দক্ষ চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতিও দেন বিএনপি নেতা আজাদ।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথাও উল্লেখ করে বলেন—“স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি; ক্ষমতায়িত নারীশক্তি, পরিবারের মুক্তি।” সভায় তিনি আরও ঘোষণা দেন,
“বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারে দেওয়া হবে একটি ‘ফ্যামিলি কার্ড’। কার্ডধারী পরিবার নিয়মিত রেশন সুবিধা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। প্রতিটি পরিবারে সর্বোচ্চ চারজন এ সুবিধা পাবে। কার্ডটি থাকবে মা বা গৃহিণীর নামে—যা পরিবারে নারীর মর্যাদা আরও সুদৃঢ় করবে।”
মতবিনিময় সভায় উপস্থিত নারীরা বিএনপি প্রার্থীর কাছে নানা প্রশ্ন করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। তাদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা আজাদ উন্নয়নকেন্দ্রিক বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।
শেষে তিনি বলেন, “একটি সুস্থ মা তৈরি হলে একটি সুস্থ পরিবার তৈরি হয়, আর সুস্থ পরিবার গড়ে তোলে একটি সুস্থ বাংলাদেশ।”


More News Of This Category