বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, অংশ নিলেন দুই শতাধিক নেতাকর্মী

Reporter Name / ৪০২ Time View
Update : June 23, 2026

জিয়ারুল ইসলাম,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় রাজপথে ছিল, এখনও আছে। আওয়ামী লীগের দুঃশাসন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণ আর কোনোভাবেই সেই দুঃসময়ের রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। জনগণের স্বার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব লিটু বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, সাবেক আহ্বায়ক ইমরান ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category