বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের
নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০
নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে
এই মুহূর্তের খবর :
রংপুরে চার হত্যা: ২ আসামির ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট হবে সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সৌরবিদ্যুতে বিনিয়োগ করতে চায় চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: স্থানীয় সরকার মন্ত্রী সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ ‘আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না’ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক / ৩০ Time View
Update : August 12, 2026
সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে সরকারি ক্রয়সংক্রান্ত সব চুক্তির তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা বাড়াতে বাজেট নথি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করে তৈরি এবং দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে (সিএজি) আন্তর্জাতিক মানের স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত ‘২০২৬ সালের রাজস্ব স্বচ্ছতা প্রতিবেদন: বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়।

এতে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে বছরের চূড়ান্ত হিসাব বিবরণী প্রকাশ করে আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। পূর্ববর্তী সরকারের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি অনুসরণের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমও শুরু করেছে বর্তমান প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী— অন্তর্বর্তী সরকার তাদের প্রস্তাবিত ও অনুমোদিত, উভয় ধরনের বাজেট তথ্যই এখন অনলাইনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে। যদিও তা পুরোপুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে না, তবে সার্বিকভাবে বাজেটের তথ্য নির্ভরযোগ্য বলে মূল্যায়ন করা হয়েছে। সরকারের ঋণ সংক্রান্ত তথ্যও জনসাধারণের কাছে সহজলভ্য রয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া বাজেট নথিতে প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয়সহ সরকারের সামগ্রিক ব্যয় ও আয়ের একটি যুক্তিসংগত ও মোটামুটি সম্পূর্ণ চিত্র পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে সেখানে। যেমন, সরকারের বিভিন্ন নির্বাহী কার্যালয়ের পরিচালন ব্যয়ের পৃথক কোনো হিসাব বাজেটে অন্তর্ভুক্ত ছিল না, ফলে সামগ্রিক রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।

পাশাপাশি দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান এখনো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় স্বাধীনতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে, যার ফলে সরকারি হিসাব যথাযথভাবে পর্যালোচনার সক্ষমতাও সীমিত থেকে যাচ্ছে। এ ছাড়া সরকারি ক্রয়ের জন্য চালু হওয়া ইলেকট্রনিক ব্যবস্থাটিতে তথ্যপ্রাপ্তি ও প্রবেশাধিকার আরও সহজ করার সুযোগ রয়েছে বলে মনে করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আর্থিক খাতে পূর্ণাঙ্গ স্বচ্ছতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের জন্য বেশ কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে— প্রাকৃতিক সম্পদ আহরণসংক্রান্ত চুক্তির মৌলিক তথ্য জনসমক্ষে প্রকাশ, অনুমোদিত বাজেটের সঙ্গে প্রকৃত আয়-ব্যয়ের সামঞ্জস্য নিশ্চিত করা, এবং প্রধান নিরীক্ষা কার্যালয়কে পর্যাপ্ত অর্থ ও কার্যকর স্বায়ত্তশাসন প্রদান। একই সঙ্গে সিএজি যাতে পূর্ণ বাজেট বছর সময়মতো ও স্বাধীনভাবে নিরীক্ষা করতে পারে, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।

সামগ্রিকভাবে প্রতিবেদনটিতে বাংলাদেশের রাজস্ব স্বচ্ছতা ক্ষেত্রে অর্জিত অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া হলেও, দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া প্রকৃত ও টেকসই স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।


More News Of This Category