রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ Time View
Update : August 13, 2026
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে দুটি প্রতিষ্ঠান। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে সেগুলো দেখার সুযোগ দেয়ার পরিকল্পনা বন্ধের দাবিতে স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের অভিযোগ, এই সেবা চালু হলে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হবে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা ওই প্রতিষ্ঠান হচ্ছে দ্য ইন্টারসেপ্ট এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম সেবার মাধ্যমে তার পোস্ট প্রকাশের আগেই অর্থের বিনিময়ে সেগুলো দেখার সুযোগ বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

বুধবার আদালতে জমা দেয়া নথিতে বাদীপক্ষ বলেছে, সাবস্ক্রিপশনভিত্তিক এই সেবা চালু হলে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হবে। মামলার আবেদনে বলা হয়েছে, ‘এই পরিকল্পনা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত’। এতে আরও বলা হয়, ‘বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে’ এমন সরকারি তথ্য যারা অর্থ দিতে সক্ষম ও ইচ্ছুক, তাদের কাছে ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ ট্রাম্পের রয়েছে।

মামলায় যুক্তরাষ্ট্রের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের আরও দাবি, এই পরিকল্পনার ফলে প্রেসিডেন্টের প্রকাশ্য ঘোষণাগুলোতে সবার সমান প্রবেশাধিকারের অধিকার লঙ্ঘিত হবে।

মামলায় আরও বলা হয়েছে, এই সাবস্ক্রিপশন সেবা সংবিধানের পঞ্চম সংশোধনীর সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে। বাদীপক্ষের মতে, সরকারি তথ্য পাওয়ার জন্য সরকার ইচ্ছেমতো অর্থ নির্ধারণ করতে পারে না।

মামলায় ট্রাম্পের পাশাপাশি সরকারি দায়িত্বে থাকা হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোর নামও উল্লেখ করা হয়েছে। মামলার মূল বিষয় ‘ট্রুথ এপিআই’। গত জুলাইয়ে এই সেবার ঘোষণা দেয়া হয় এবং ১ আগস্ট এটি চালু হয়।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে ট্রাম্প এবং প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ দেয়া হয়। এর জন্য গ্রাহকদের মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত দিতে হয়।

মামলার নথি অনুযায়ী, ১০ আগস্টের একটি আয়-সংক্রান্ত ফোন কলে জানানো হয়, এরই মধ্যে ১০ জনের বেশি গ্রাহক এই সেবায় সাবস্ক্রাইব করেছেন।

সমালোচকেরা বলছেন, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে এমন নীতিগত পরিবর্তনের ঘোষণা দেন, যা অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। উদাহরণ হিসেবে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তার এসব মন্তব্য বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব ফেলেছে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে সবচেয়ে বড় অংশীদারিত্ব ট্রাম্পেরই। বর্তমানে এই অংশীদারিত্বের মূল্য প্রায় ১০০ কোটি ডলার। ২০২৫ সালের শুরুর দিকে এটি একটি ট্রাস্টে স্থানান্তরের সময় মূল্য ছিল প্রায় ৪০০ কোটি ডলার।

দ্য ইন্টারসেপ্টের প্রধান সম্পাদক বেন মুসিগ বলেন, ‘ট্রাম্প এমন সরকারি তথ্য ব্যক্তিগত মালিকানায় নিয়ে নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন, যে তথ্য বিক্রি করার কোনও অধিকার তার নেই। আমরা এটি হতে দেব না।’

ট্রাম্প মিডিয়া এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের বক্তব্য ও যোগাযোগ এরই মধ্যে ‘অসংখ্য প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমের’ মাধ্যমে প্রকাশিত হয়। এসবের অনেকগুলোতেই সাবস্ক্রিপশনভিত্তিক এপিআই সেবা রয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনও মন্তব্য করেনি। মামলাটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।


More News Of This Category