শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস
এই মুহূর্তের খবর :
দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা ট্রাম্পের বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলো ক্রিকেট দলের একাংশ আবেদনের চাপে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ, শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা শিরোপা মিশনে ‘ফাইভ স্টার’ শুরু বায়ার্নের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে? নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস সাগরে লঘুচাপ, ৫ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ প্রায় ২,৫০০ আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী জামায়াত-এনসিপির লংমার্চে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি হচ্ছে: রাশেদ খাঁন সরকারের ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনসিপি: সারজিস

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তিশার জামিন

অনলাইন ডেস্ক / ৪০ Time View
Update : August 13, 2026
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তিশার জামিন

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন বাদীপক্ষ। তাদের দাবি, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

পরে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়ার কথা উল্লেখ থাকায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না বলে জানান তিনি।

সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী চলবে।


More News Of This Category