রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনাকবলিত হওয়ার কথা
এই মুহূর্তের খবর :
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি গঙ্গা চুক্তি: নতুন উদ্যোগ বাংলাদেশের, জেআরসিতে আলোচনার প্রস্তাব ভারতের নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে ৭০০, নিখোঁজ ৩ হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

বিনোদন ডেস্ক / ৫৪ Time View
Update : August 13, 2026
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। সম্প্রতি একটার পর একটা ব্যক্তিগত ও পেশাগত কারণে খবরের শিরোনামে এলেও, এবার তার শারীরিক অসুস্থতার খবরে দারুণ চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ১৩ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। সেখানে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শ্বেতারও।

তবে শো শুরু হওয়ার ঠিক মুখেই তার এভাবে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সুস্থ হয়ে তিনি কি এই শো-তে যোগ দিতে পারবেন? শো-টির এক প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়।

সেখানে তিনি জানান, কীভাবে তিনি নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণা হাতেনাতে ধরে ফেলেছিলেন। শ্বেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আবারও তুঙ্গে ওঠে।

এর ঠিক আগেই তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি বিষ্ফোরক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবন চলাকালীনই অভিনেত্রী নাকি সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুপ থাকলেও নিজের ওপর আসা সব অভিযোগের জবাব দিতেই এবার মুখ খুলেছেন বলে জানান রাজা।


More News Of This Category