বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

ছবি নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী অঙ্কিতা

অনলাইন ডেস্ক / ৮৬ Time View
Update : August 14, 2026
ছবি নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী অঙ্কিতা

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর নগ্ন ছবি নিয়ে বিতর্ক হচ্ছে। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর নগ্ন ছবি দেখে চমকে গেলেন তার ভক্ত-অনুরাগীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) অঙ্কিতা চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায় বিছানায় বসে আছেন অঙ্কিতা। শরীরে কোনো পোশাক নেই। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। জানালার ফাঁক দিয়ে আলোর রেখা তার মুখে পরেছে। েই ছবির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন—‘আলো আর ছায়া।’

ছবিটি দেখে অঙ্কিতার ভক্তরা ট্রল ও নোংরা মন্তব্য করতে শুরু করেন। অনেকে ছবিটিকে ‘অশ্লীল’ বলেও মন্তব্য করেছেন। কটাক্ষ করে অর্পিতা লিখেছেন, ‘ওমা! আমি ভাবলাম, শ্মশান থেকে মরা উঠে বসে পড়েছে।’

চৈতালি ঘোষ লেখেন, ‘আগে মানুষ জামাকাপড় পরে সভ্য হয়েছিল। এখন মানুষ জামাকাপড় খুলে সভ্যতা প্রদর্শন করছে…। হায়রে সভ্যতা।’

নূপুর ঘোষ লেখেন, ‘মনে হয় মাথায় একটু ডিস্টার্ব হয়েছে।’

অঙ্কিতার অভিনয়ে মুগ্ধ হলেও নগ্ন ছবিটি দেখে বিরক্ত সুস্মিতা দত্ত লেখেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, সিরিয়ালে অপূর্ব অভিনয় দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তার এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’

তন্ময় লেখেন, ‘আহা, এই বয়েসে এসে আবার এসব কেন? হায়রে ইন্ডাস্ট্রি।’

আরেকজন লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তাছাড়াও এমন সব নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

কেবল নগ্ন ছবি নয়, গত মে মাসে ‘অভিশপ্ত নাইটি’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অঙ্কিতা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে অঙ্কিতা জানান, ২০২০ সালে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘পবিত্র পাপীজ’ সিরিজে অভিনয় করেন অঙ্কিতা। ২০২১ সালে সিরিজটির সাকসেস পার্টিতে দেবালয় তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচালককে আইনি নোটিশ পাঠান বলেও জানান তিনি।

২০২২ সালে দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা প্রান্তিক ব্যানার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা চক্রবর্তী। পাহাড়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা হন। ২০২৫ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।


More News Of This Category