রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু ঋতুপর্ণাদের

স্পোর্টস ডেস্ক / ৩০ Time View
Update : August 18, 2026
এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু ঋতুপর্ণাদের

এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিষেক ম্যাচে গতকাল দুপুরে হেরেছে রাজশাহী স্টারস। এই দলকে বাংলাদেশ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন করাতে অন্যতম অবদান ছিল ঋতুপর্ণা চাকমার। কিন্তু তিনি এখন মিয়ানমার লিগে খেলছেন। তাঁর দলও রাতে প্রতিযোগিতায় জয় দিয়ে শুভ সূচনা করেছে।

সোমবার রাতে ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সিঙ্গাপুরের জুরং এফসিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিয়ানমারের চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি এফসি। দলের এই দাপুটে জয়ে গোলে অ্যাসিস্ট করে অবদান রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

প্রাথমিক পর্বের ‘এফ’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আয়েয়াওয়াডি। প্রথমার্ধেই জালের দেখা পেতে পারতেন ঋতুপর্ণা। কিন্তু ১২ ও ২১ মিনিটে তাঁর নেওয়া দুটি দারুণ হেড রুখে দেন জুরংয়ের গোলকিপার হ্যাজেল লিম। এই অর্ধে জাপানি ফরোয়ার্ড ইউ কাসাইয়ের কয়েকটি প্রচেষ্টাও ব্যর্থ করে দেন সিঙ্গাপুরের এই গোলরক্ষক।

তবে নিজে গোল না পেলেও সতীর্থকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন ঋতুপর্ণা। ম্যাচের ৩৫ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ঋতুপর্ণার বাড়ানো দারুণ এক পাস থেকে বল পেয়ে জুরংয়ের রক্ষণভাগ ভেদ করে দলকে প্রথম লিড এনে দেন কাসাই।

বিরতির পর আয়েয়াওয়াডির দাপট যেন আরও বাড়ে। বদলি হিসেবে মাঠে নেমে ৫৫ ও ৭৮ মিনিটে জোড়া গোল করেন উইন থেইংগি তুন। এর মাঝে ৫৯ মিনিটে লিন মিন্ট মো আরও একটি গোল করলে ৪-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ানমারের ক্লাবটি।

আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে লেবাননের ক্লাব নো লিমিটস এফসির মুখোমুখি হবে আয়েয়াওয়াডি। অন্যদিকে, একই দিনে চাইনিজ তাইপেইয়ের নিউ তাইপেই সিটি হ্যাং ইউয়ান এফসির বিপক্ষে মাঠে নামবে জুরং এফসি।


More News Of This Category