বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর
‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম জশনে জুলুস। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
এই মুহূর্তের খবর :
ব্রাজিল আসতে চায় ঢাকায়, খরচ দেবে কে-সেখানেই বড় প্রশ্ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা ছুটির দিনেও সবজির বাজারে অস্বস্তি আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা

বিনোদন ডেস্ক / ২০ Time View
Update : August 18, 2026
বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে নানা গুঞ্জন ছড়াচ্ছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি এরই মধ্যে বিয়ে হয়ে গেছে বলেও দাবি করা হয়। এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন পূজা।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তথ্য যাচাই না করে তাঁকে নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

পূজা লিখেছেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে সংবাদ তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় তিনি বিব্রত ও দুঃখিত।

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছিল, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছে। এমনকি ঘনিষ্ঠদের বরাত দিয়ে এরই মধ্যে বিয়ে হয়ে যাওয়ার দাবিও করা হয়েছিল। তবে তখন পূজার বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পূজা তাঁর পোস্টে আগের একটি সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই সবাইকে জানাবেন বলেছিলেন।

পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও জানিয়েছেন অভিনেত্রী। পূজার ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাঁকে আপাতত ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তবে বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি পূজা। তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টি তুলে ধরেছেন।

পূজা তাঁর পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেছেন। তাঁর দাবি, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। এমন খবর প্রকাশ অব্যাহত থাকলে আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসার প্রতি সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্‌দান নিয়েও গুঞ্জন ছড়ায়। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।


More News Of This Category