শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা ট্রাম্পের বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলো ক্রিকেট দলের একাংশ আবেদনের চাপে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ, শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবকরা শিরোপা মিশনে ‘ফাইভ স্টার’ শুরু বায়ার্নের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে? নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস সাগরে লঘুচাপ, ৫ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ প্রায় ২,৫০০ আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী জামায়াত-এনসিপির লংমার্চে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি হচ্ছে: রাশেদ খাঁন

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ১১ Time View
Update : August 20, 2026
ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশের বিরুদ্ধে নেওয়া এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাঁর ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার ‘অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে এমন আর্থিক ও বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, যেসব দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে কোনো ধরনের সহায়তা বা অর্থনৈতিক সুবিধা দেবে, সেসব দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।

ইরানের তেল চোরাচালান, আর্থিক সোয়াপ ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ‘ফ্রন্ট’ বা নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধ করার নির্দেশের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে বলে স্পষ্ট ভাষায় সতর্ক করেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি


More News Of This Category