বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা মির্জা
এই মুহূর্তের খবর :
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান কানাডার ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : August 21, 2026
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হয়েছে। যা আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারের সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। বদলির নীতিমালা অনুযায়ী, স্বংয়ক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।

শিক্ষকরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকরা স্বামী বা স্ত্রীর নিজ জেলা বা সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায় বদলির আবেদন করতে পারবেন।

অধিদপ্তর জানিয়েছে, বদলির সফটওয়্যারে প্রতিষ্ঠানের দেয়া তথ্যে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

চাকরির দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর নিয়োজিত থাকার পর পরের বার বদলির আবেদন করা যাবে বলে জানিয়েছে অধিদপ্তর। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত বদলির আবেদন বিবেচনা করা হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

কোনো শিক্ষকের এমপিও বন্ধ থাকলে বা তিনি সাময়িক বরখাস্ত থাকলে বা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি বদলির যোগ্য হবেন না বলেও জানানো হয়েছে। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে। অবমুক্ত হওয়ার ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

শিক্ষকদেরকে (http://ngttdshe.teletalk.com.bd/#/login) এই ওয়েবসাইটে প্রবেশ করে বদলির আবেদন করতে হবে। ২০২৬ সালে প্রণীত সংশোধিত নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

গত ৬ মে জারি করা এ নীতিমালায়, বেসরকারি স্কুল-কলেজের সহকারী শিক্ষক, প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইন্সট্রাক্টরদের সমস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হওয়ার সুযোগ দেয়া হয়েছে।


More News Of This Category