বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০
নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিয়া’-য় বাদ ফজর কোরআনখানি
এই মুহূর্তের খবর :
নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: স্থানীয় সরকার মন্ত্রী সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ ‘আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না’ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে ঢুকে পড়ছে পানি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

ঢাকায় অনুশীলনের পরিকল্পনা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক / ১০ Time View
Update : August 24, 2026
ঢাকায় অনুশীলনের পরিকল্পনা ব্রাজিলের

৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে অনুশীলনের ঘাঁটি হিসেবে ঢাকা ব্যবহারের কথা ভাবছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে উদ্বেগ এবং ম্যাচটি ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকায় অনুশীলনের বিষয়টি সামনে এসেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন, ব্রাজিলের ফুটবল দল ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ঢাকায় সম্ভাব্য অনুশীলন ক্যাম্পের বিষয়টি বিবেচনা করছে। ব্রাজিলের একটি প্রতিনিধি দল গতকাল ঢাকা সফর করে, এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনা করেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

২৩ আগস্ট পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ব্রাজিলের এশিয়া সফরের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় আসে। তারা জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা ও কয়েকটি হোটেল পরিদর্শন করে। সম্ভাব্য অনুশীলন সেশন এবং বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা চলছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দলটি মাঠের অবস্থা ও আশপাশের সুযোগ-সুবিধাও পর্যালোচনা করেছে। পাশাপাশি অবকাঠামো, মাঠ উন্নয়ন, কোচিং, স্পোর্টস সায়েন্স ও প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই ফেডারেশনের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

ভারত সফরের আগে ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ম্যাচ দুটি হবে। তারপর তারা কলকাতার উদ্দেশে রওনা হবে।

অস্ট্রেলিয়ার ম্যাচ দুটির পর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের জন্য ঢাকায় অনুশীলন ঘাঁটি একটি বিকল্প হতে পারে। তবে আলোচনা থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তারা ঢাকাতেই অনুশীলন করবে।

জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ব্রাজিলের জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য মনে হয়েছে প্রতিনিধি দলের। তবে কিছু সহায়ক অবকাঠামোতে উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে বাফুফে।

এ ছাড়া ৫ বা ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের কারণে সেই সম্ভাবনা জটিল হয়ে উঠেছে।

ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দলের সফরের আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে উদ্বেগের খবর আসে। ৩ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচটি এই মাঠেই হওয়ার কথা।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রতিনিধি দল মাঠে ঘাসের স্বল্পতা, অসমতল পৃষ্ঠ এবং টার্ফ রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। মাঠের বর্তমান অবস্থা ব্রাজিলের খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা ম্যাচটিতে খেলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে ম্যাচের আগে মাঠের অবস্থার উন্নতি করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মাঠের এই উদ্বেগ এমনিতেই ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ম্যাচটির প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ম্যাচটি আয়োজনের আর্থিক ব্যয় নিয়েও সমালোচনা হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া কলকাতায় ব্রাজিলকে আনতে ৫০ থেকে ৭০ কোটি রুপি ব্যয়ের প্রতিবেদনে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এত বিপুল অর্থ ব্যয়ের ফলে পশ্চিমবঙ্গের ঘরোয়া ফুটবল ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফিফা আসিয়ান কাপ ২০২৬ থেকে ভারতের সরে দাঁড়ানোর প্রতিবাদে ভুটিয়া সমর্থকদের ম্যাচটি বয়কটেরও আহ্বান জানিয়েছেন।

ব্রাজিল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। তাই ঢাকায় তাদের সম্ভাব্য সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় ঘটনা হতে পারে। তবে আপাতত ব্রাজিলের নিশ্চিত সূচিতে রয়েছে অস্ট্রেলিয়া সফর, এরপর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ। ঢাকায় অনুশীলনের বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।


More News Of This Category