বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা মির্জা
এই মুহূর্তের খবর :
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান কানাডার ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : August 24, 2026
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তার রহস্যময় ক্যাপশন, বাছাই করা ছবি কিংবা আবেগঘন পোস্ট ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়। এবারও তেমনই এক ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এই খবরের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করে এটিকে গুজব বলে জানিয়েছেন।

কয়েক মাস ধরে প্রভার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও ব্যক্তিগত কর্মকাণ্ড ঘিরে তার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশেও ভ্রমণ করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। এরপর অনামিকায় হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করলে তার বাগদান নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

এর আগে জানুয়ারিতে একটি ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছিলেন প্রভা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি জানিয়েছিলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এরপর জুনে একটি ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন প্রভা।

তিনি সতর্ক করে বলেন, কোনো পুরুষ যদি দাবি করেন যে তিনি দাম্পত্য জীবনে অসুখী কিংবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাহলে তার কথায় বিশ্বাস করা উচিত নয়।

প্রভার ওই বক্তব্যের সময়টিও আলোচনায় আসে। কারণ তখন এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সেই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।

এরপর জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবি নিয়েও শুরু হয় আলোচনা। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে তার হাত এক পুরুষের হাতের দিকে বাড়ানো ছিল এবং সেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ টু’। ওই ছবিটি পরে সরিয়ে নেন প্রভা। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে জানাননি অভিনেত্রী।

গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে তার এই পোস্টে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

এর মধ্যেই প্রভার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তার তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। ওই সূত্রের দাবি, আগস্টের প্রথম সপ্তাহে ব্যাংককে যান প্রভা। সেখানে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া তার চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেন তিনি। পরিবারের পক্ষ থেকে আপত্তি থাকা সত্ত্বেও প্রভা ওই যুবককে বিয়ের সিদ্ধান্ত নেন বলেও দাবি করা হয়েছে।

সূত্রটির আরও দাবি, এর আগে যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে একটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ হয়েছিল। তবে এই দাবির আইনি বিষয় বা কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরবর্তীসময়ে সেই সম্পর্কই ভালোবাসায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত নেন বলে দাবি ওই সূত্রের।

তবে এসব দাবির বিষয়ে প্রভার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে কোনো সাড়া দেননি তিনি। পরে ফোন করে তার বিয়ের খবর সরাসরি অস্বীকার করেন অভিনেত্রী। একই সঙ্গে পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন।

প্রভার ব্যক্তিগত জীবনে এর আগেও দুটি বিয়ে হয়েছে। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন তিনি। তবে এক বছরের মাথায় ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর মাহমুদ শান্তকে বিয়ে করেন প্রভা। সেই সংসারও ২০১৪ সালে ভেঙে যায়। এর আগে রাজীব হাসানের সঙ্গে তার বাগদান হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

ফলে প্রভার সাম্প্রতিক আংটির ছবি, রোমান্টিক পোস্ট, বিদেশ ভ্রমণ এবং রহস্যময় বক্তব্য ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়ালেও তৃতীয় বিয়ের বিষয়টি অভিনেত্রী নিজেই অস্বীকার করেন। তাই আপাতত প্রভার জীবনে নতুন কোনো অধ্যায় সত্যিই শুরু হয়েছে কি না, তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।


More News Of This Category