বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের
নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

নেপালের ভয়াবহ বন্যায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন নেপালি রুপির বেশি, যা প্রায় ৭ কোটি ২০
নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের লক্ষ্যে ৫ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে
এই মুহূর্তের খবর :
রংপুরে চার হত্যা: ২ আসামির ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট হবে সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সৌরবিদ্যুতে বিনিয়োগ করতে চায় চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: স্থানীয় সরকার মন্ত্রী সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ ‘আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না’ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নেপালের বন্যায় ক্ষতি ৭ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি

দেশে টানা ভারী বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক / ৭ Time View
Update : August 25, 2026
দেশে টানা ভারী বর্ষণের আভাস

রংপুর, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


More News Of This Category