বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা মির্জা
এই মুহূর্তের খবর :
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর অভিনন্দন রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান কানাডার ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : August 25, 2026
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফল করতে ইতিমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি ও প্রশাসনিক যোগাযোগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক হচ্ছে। জনগণের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যাচ্ছে।

শাপলা চত্বর থেকে শুরু
আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাতটায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। এটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন।

পুলিশের সঙ্গে বৈঠক
লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করতে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠকে লংমার্চের রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্থান সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের এক অংশ দিয়ে লংমার্চের বহর চালানোর পরিকল্পনা রয়েছে। অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল করবে।

তবে বড় এই কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি হতে পারে বলে জানান তিনি। এ জন্য দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী লংমার্চ সফল করবে বলে তারা আশা করছেন। কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের মানুষের সহযোগিতাও চান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


More News Of This Category