বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা

বিনোদন ডেস্ক / ৪২ Time View
Update : August 26, 2026
অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা

কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তার নতুন করে ঘর বাঁধার খবর। তবে এসব প্রতিবেদনে প্রভার নিজের কোনো বক্তব্য ছিল না। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। এমনকি চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি জড়াননি বলে দাবি করেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা লেখেন, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করা জরুরি। তার ভাষ্য, লেখার শক্তি যেমন কাউকে ভয়ংকর মানুষ হিসেবে তুলে ধরতে পারে, তেমনি একই কলমে কাউকে চমৎকার মানুষ হিসেবেও উপস্থাপন করা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রভা আরও অনুরোধ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে বিশ্বাসযোগ্য প্রমাণ নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে। একই সঙ্গে অনুসারীদেরও ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

অভিনেত্রী জানান, তার কর্মজীবন, ব্যক্তিগত জীবন কিংবা তাকে ঘিরে অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য থাকলে তা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অনুসারীদের জানাবেন। তাদের ভালোবাসা ও সমর্থনকেই নিজের শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রভা।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল নিয়ে আরও একটি ছবি প্রকাশ করলে তাকে ঘিরে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

এরপর গুঞ্জন ছড়ায়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এসব আলোচনার কোনো পর্যায়েই অভিনেত্রীর পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। শেষ পর্যন্ত নিজের বক্তব্যের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রভা জানিয়ে দিলেন, বিয়ের খবরটি সত্য নয়।


More News Of This Category