বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর
এই মুহূর্তের খবর :
মালদ্বীপে ট্রফি জয়ের পর সুলিভানদের চোখ এখন বিশ্বকাপে বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ব্রাজিল আসতে চায় ঢাকায়, খরচ দেবে কে-সেখানেই বড় প্রশ্ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা ছুটির দিনেও সবজির বাজারে অস্বস্তি আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

অনলাইন ডেস্ক / ০ Time View
Update : August 26, 2026
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা ।

মহান আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) ছিলেন। তাওহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। প্রচার করেছেন ইসলাম। একইসঙ্গে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বাণী।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের পূর্বেই মহানবী (সা.) হারান বাবাকে এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময়ে সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। অর্থাৎ অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ। মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষন, লুন্ঠনসহ যাবতিয় অনাচার ভরপুর ছিলো সেই সমাজ।

সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

তবে, মহানবী (সা.)-কে স্মরণ করার জন্য এটিই একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে।


More News Of This Category