বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
'ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়', রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

‘ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়’, রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এক
এই মুহূর্তের খবর :
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ‘ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়’, রোডম্যাপের আহ্বান আইনমন্ত্রীর আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ‘বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট’ রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ মালদ্বীপে ট্রফি জয়ের পর সুলিভানদের চোখ এখন বিশ্বকাপে বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ব্রাজিল আসতে চায় ঢাকায়, খরচ দেবে কে-সেখানেই বড় প্রশ্ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

‘বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট’

অনলাইন ডেস্ক / ০ Time View
Update : August 26, 2026
‘বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আউট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত এনসিপিকে নির্বাচনী খরচ দিয়ে ১৯৭১ সালের অপরাধ মোছার অপচেষ্টা করেছে।

বুধবার(২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট। জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে।

সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিল জামায়াতের ৭১-এর অপরাধকে মোছার অপচেষ্টা করা, দাবি রাশেদ খানের।

তিনি বলেন, ‘কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১-এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না।’

রাশেদ খান বলেন, ‘যত দিন জামায়াত থাকবে, তত দিন ৭১-এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগকে ২৪-এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।’

ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট এবার কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, ‘এখন জামায়াতের নেতাদের শরীরের মধ্যে একটা ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়তো পরিলক্ষিত হবে না। হয়তো তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দেবে।’

তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ কিন্তু ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী ডাকা শুরু করবে, যোগ করেন রাশেদ খান।

তিনি বলেন, ‘ছায়া মন্ত্রিসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসেবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত।

নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয়নি জামায়াত। অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে।’

রাশেদ খান বলেন, ‘নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।’


More News Of This Category