বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক

বিনোদন ডেস্ক / ৫৬ Time View
Update : August 27, 2026
হানিয়ার ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তার কণ্ঠ জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের কেউ কেউ তাকে নেশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হানিয়া। নিজের দল ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন তিনি। এ সময় নিজের চুল আড়াল করে উইগ ব্যবহারের বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশনা দিতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক কিংবা অ্যালকোহল গ্রহণের অনুমান করেন। আবার অনেকে তার ব্যক্তিগত আচরণ নিয়ে সমালোচনাও করেন।

তবে হানিয়ার ভক্তদের বড় একটি অংশ এসব মন্তব্যের বিরোধিতা করেছেন। তাদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট তথ্য নেই, যার ভিত্তিতে অভিনেত্রীকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ ধারণা করছেন, ঘুম থেকে ওঠার পর কিংবা কোনো অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিক উচ্ছ্বাসের কারণেই তাকে এমন দেখাতে পারে।

ভক্তদের অনেকে আরও বলছেন, কোনো প্রমাণ ছাড়া একজন তারকার ব্যক্তিগত আচরণ নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিক কোনো মুহূর্তকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি না করার আহ্বানও জানিয়েছেন তারা।

তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হানিয়া আমির কিংবা তার দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। নতুন এই ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


More News Of This Category