শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

হরমুজ প্রণালি আবার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবারও (২৮ আগস্ট) কমেছে। মধ্যস্থতাকারীদের তৎপরতায় ইরান ও কাতারের মধ্যে আলোচনা এবং প্রণালি উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে
আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্পট গোল্ডের মূল্য ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৬ দশমিক ৩০ ডলারে নেমে যায়।
কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২

কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত
এই মুহূর্তের খবর :
হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০ নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ছুটছে নেপাল-তিব্বতের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে : পানিসম্পদ মন্ত্রী শিক্ষার্থীদের দক্ষ গড়তে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, শুরু ২৯ সেপ্টেম্বর হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের হতাশার মেঘ কাটলো মার্তিনেজের ড্রেসিংরুমে ফুঁপিয়ে কাঁদলেন রোনালদো বাজারে ক্রেতা আছে, দামে স্বস্তি নেই কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২ দেশে ৫ দিন বৃষ্টির আভাস, কমতে পারে গরম

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক / ১ Time View
Update : August 28, 2026
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের

মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলতে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারসহ একাধিক শর্ত দিয়েছে দেশটি।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

তিনি জানিয়েছেন, এসব শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরপরই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান।

রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের অন্যতম প্রধান দাবি হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান। এর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ক্ষতির ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও আলোচনায় রয়েছে।

এদিকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

হরমুজ ইস্যুতে ইরান ও ওমানের মধ্যেও একটি সমঝোতার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দুই দেশ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডর তৈরিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এই সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের এক সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইরান-ওমানের চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে, মাইন সরিয়ে ফেলা হয়েছে; তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা নির্ধারিত নেই এবং ইরানের ওপর নৌ অবরোধও বহাল রয়েছে।

ফলে মধ্যস্থতাকারীদের তৎপরতার মধ্যেও হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য এখনো স্পষ্ট।


More News Of This Category