বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

এনসিপি অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না: সারজিস আলম

অনলাইন ডেস্ক / ৪০ Time View
Update : August 29, 2026
এনসিপি অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না: সারজিস আলম

ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা শুরু করেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না এবং কোনো ধরনের ছাড় দেবে না। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর রামঘাট এলাকার একটি কনভেনশন হলে আয়োজিত এনসিপির কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেছেন, ‘আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। দুটিকে আমরা আলাদা হিসেবে দেখি। বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজি করলে আমরা তাদেরকে চাঁদাবাজ বলব। তারা যদি জমি দখল করে তাদেরকে দখলদার বলব। তারা যদি ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যায়, আমরা তাদেরকে মাদক ব্যবসায়ী বলব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ছাড় দিতে পারব না। আমাদের হয়তো চোখ তুলে নেয়া হবে, আমাদের হয়তো রক্তাক্ত করা হবে। কিন্তু আমরা ছাড় দিতে পারব না। আমরা এই একটা কারণে মানুষের কাছে এখনো গ্রহণযোগ্য, আমাদের পছন্দ করে এবং মানুষ দেখলে আমাদের দোয়া দেয়। কারণ আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এটাই হচ্ছে আমাদের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ একটা পার্থক্যের জায়গা।

তিনি বলেন, আগে দ্বিদলীয় রাজনীতি ছিল, দিনের বেলা সংসদে বিরোধিতা হয়েছে, রাতের বেলা তাদের মধ্যে ব্যবসার নেগোসিয়েশন হয়েছে, আত্মীয়তার নেগোসিয়েশন হয়েছে, সম্পর্কের নেগোসিয়েশন হয়েছে, টাকা ভাগাভাগির নেগোসিয়েশন হয়েছে। ওই বিরোধীদলের রাজনীতি আগামী দিনে এনসিপি করতে পারবে না। করলে এনসিপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। আমাদেরকে ওই লড়াইটা চালিয়ে যেতে হবে। এজন্য লাগবে সংগঠন।

তিনি বলেন, আমরা পার্টিটাকে পার্টি হিসেবে দেশব্যাপী দাঁড় করাতে চাই। ৩১ সালের কথা বলছি, আর ৩৬ এর কথা বলছি না। কারণ আমরা দেখছি, যেভাবে প্রতিনিয়ত বিএনপি তার কাজের মধ্য দিয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির মানুষ যদি তৈরি করতে পারি, তাহলে আগামীতে বাংলাদেশের মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।

এনসিপির কুমিল্লা মহানগর আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে ওই কর্মশালায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুবশক্তি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান এবং সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ। সঞ্চালনা করেন এনসিপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব রবিউল মনির চৌধুরী, দক্ষিণ জেলা সদস্য সচিব সৈয়দ আহসান টিটু ও মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার।


More News Of This Category