শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৭৫ Time View
Update : August 30, 2026
কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে। জাতীয় সংকটকে পুঁজি করে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামতে পারে। আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট মুখ্য বিষয় নয়। তারা শুধু ক্ষমতা বোঝে। এ জন্য জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত লংমার্চে প্রায় এক লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এর মধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামায়াত। তাঁর অভিযোগ, দলটি কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে।

রাশেদ খান বলেন, জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ ঢুকলে তাদের কোনো আপত্তি নেই বলে ধারণা করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।


More News Of This Category