সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ
এই মুহূর্তের খবর :
রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক বাংলাদেশের শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর

নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে ৭০০, নিখোঁজ ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক / ১ Time View
Update : August 30, 2026
নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে ৭০০, নিখোঁজ ৩ হাজার

নেপাল ও তিব্বতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৭০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজের সংখ্যা ৩ হাজারের অধিক।

রবিবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত সবশেষ তথ্যানুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও কিছু বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনও চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।

এর মাঝেই নতুন করে দুঃসংবাদ, দেশটির ভোতে-কোশি নদীর পানি সময়ের সাথে বাড়ছেই। বন্যার শঙ্কায় আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।

হিমবাহ ধসের ঘটনায় শুধু নেপালেই ৭০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগের পরিচয় শনাক্ত করা যায়নি। এমন পরিস্থিতিতে সৎকারের আগে ডিএনএ সংরক্ষণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দুর্গম এলাকাগুলোয় চলছে তল্লাশি। এ পর্যন্ত সাড়ে চার হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের আড়াইশো বিদেশি পর্যটক।

এরইমধ্যে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া বিপুল মানুষকে উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে কাঠমান্ডু।

অন্যদিকে, তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। সেখানেও নিখোঁজ সাড়ে পাঁচশ’র বেশি মানুষ।

গেল কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে হিমালয়ের পাদদেশখ্যাত এই অঞ্চলে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তথ্যসূত্র: সিবিএস নিউজ, বিবিসি, আল-জাজিরা


More News Of This Category