শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : August 31, 2026
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশজুড়ে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। বিশেষ করে সন্তান প্রসব ও নবজাতকের যত্নে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবাতেও সহায়তা দেয়া হচ্ছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।’ হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি তিনি নিজ চোখে দেখেছেন বলেও জানান।

পরিদর্শনের সময় তার সহধর্মিণী ডিয়ানডাও, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে, তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এসময় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সেখানে সেলফিও তোলেন তিনি।


More News Of This Category