শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

পশ্চিম আফ্রিকা উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৭০ জন নিহত : গাম্বিয়া

আর্ন্তজাতিক ডেস্ক / ৭৬৮ Time View
Update : August 30, 2025
পশ্চিম আফ্রিকা উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৭০ জন নিহত : গাম্বিয়া

পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে শুক্রবার গভীর রাতে জানিয়েছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে গাম্বিয়া থেকে রওনা হওয়া এবং বেশিরভাগ গাম্বিয়া ও সেনেগালিজ নাগরিক বহনকারী নৌকাটি মৌরিতানিয়া উপকূলে ডুবে আরও ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে আনুমানিক ১৫০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মৌরিতানিয়ার কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ১০০ জনেরও বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিক অভিবাসন রুট, সাধারণত স্পেনে পৌঁছানোর চেষ্টা করা আফ্রিকান অভিবাসীদের দ্বারা ব্যবহৃত হয়, এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী।

ইউরোপীয় ইউনিয়নের মতে, গত বছর ৪৬ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে, যা একটি রেকর্ড। মানবাধিকার গোষ্ঠী ক্যামিনান্দো ফ্রন্টেরাস জানিয়েছে, এই যাত্রার চেষ্টা করতে গিয়ে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের এ ধরনের বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা অব্যাহতভাবে বহু মানুষের জীবন কেড়ে নিচ্ছে।


More News Of This Category