শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

হরমুজ প্রণালি আবার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবারও (২৮ আগস্ট) কমেছে। মধ্যস্থতাকারীদের তৎপরতায় ইরান ও কাতারের মধ্যে আলোচনা এবং প্রণালি উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে
আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্পট গোল্ডের মূল্য ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৬ দশমিক ৩০ ডলারে নেমে যায়।
এই মুহূর্তের খবর :
আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী জামায়াত-এনসিপির লংমার্চে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি হচ্ছে: রাশেদ খাঁন সরকারের ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনসিপি: সারজিস চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০ নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ছুটছে নেপাল-তিব্বতের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে : পানিসম্পদ মন্ত্রী শিক্ষার্থীদের দক্ষ গড়তে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, শুরু ২৯ সেপ্টেম্বর হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের হতাশার মেঘ কাটলো মার্তিনেজের

নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক / ৬১৫ Time View
Update : August 30, 2025
নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শনিবার, ৩০ আগস্ট) এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়।

কেবল জনাব নুরুল হক নুরের ওপরই নয়, এ ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এ নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে।

তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

এ সংকটময় সময়ে নুরুল হক নূর, তার দলের আহত সদস্যগণ এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে।

২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন।

চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। নুরুল হক নূরের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। তার সাহস ও আত্মত্যাগ চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে।

এ সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানায়। আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে আমাদের সফল উত্তরণ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।

অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।


More News Of This Category