বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৯৫১ Time View
Update : December 14, 2025

প্রেস বিজ্ঞপ্তি: আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতির চেতনায় চিরঅম্লান থাকবে এবং তাঁদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাঁদের আত্মত্যাগের মূল্যে পাওয়া দেশের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের কথা গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদি-র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, এডভোকেট মোঃ আব্দুল্লাহ, আলহাজ্ব এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শিউলি সুলতানা রুবি, ইকবাল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।


More News Of This Category