রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি কোনো সংকট নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি এই সংকটকে জাতীয়
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
এই মুহূর্তের খবর :
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই আমন্ত্রণ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫ Time View
Update : August 11, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই আমন্ত্রণ ভারতের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস অধিবেশনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ সফরের বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

ব্রিকসের আমন্ত্রণ নিয়ে ঢাকার ব্যাখ্যা
তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ব্রিকসের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছে। এর একটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের জন্য। অন্যটি দেওয়া হয়েছে বিমসটেকের (BIMSTEC) বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, দুটি আমন্ত্রণকে এক করে দেখার সুযোগ নেই। ব্রিকসের আমন্ত্রণটি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে দেওয়া হয়েছে।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির সচিবালয়ও ঢাকায় অবস্থিত।

কবে ভারত যাবেন তারেক রহমান?
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রসিকতা করে বলেন, “প্রথম কথা হলো, আমি কোনো জ্যোতিষী নই। তাই ঠিক কোন দিনে তিনি যাবেন, তা বলতে পারি না।”

ফলে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণ—দুই বিষয়েই এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ
এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে ভারত তা জানাবে।

ওসমান হাদি হত্যাকাণ্ড
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়েও প্রশ্ন করা হয় ভারতীয় মুখপাত্রকে। জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং এ ঘটনায় তদন্ত চলছে।

বাংলাদেশে ওসমান হাদি হত্যার ঘটনায় অভিযুক্ত কয়েকজন পরে ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বা প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকাও।


More News Of This Category