শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

নেতানিয়াহু মূর্তিমান শয়তান: হান্টার বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ৫১ Time View
Update : August 13, 2026
নেতানিয়াহু মূর্তিমান শয়তান: হান্টার বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘মূর্তিমান শয়তান’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ইসরায়েল সরকারের সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষী বা ‘অ্যান্টি-সেমিটিক’ বলা ঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।

মার্কিন সম্প্রচারক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন এসব কথা বলেন।

হান্টার বলেন, নেতানিয়াহু মূর্তিমান শয়তান এ কথা বলাও যদি অ্যান্টি-সেমিটিক হয়, তাহলে মানুষের কাছে আর কী বলব, আমি জানি না।

তবে হান্টারের এ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর বাবা জো বাইডেনের ইসরায়েল ও নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থনের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন।

জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহুর সঙ্গে তিনবার সাক্ষাৎ করেন। এর মধ্যে গাজায় যুদ্ধ শুরুর পরও দুবার তাদের বৈঠক হয়। ২০২৪ সালের ২৫ জুলাই নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে গিয়ে বাইডেনের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেন। পরে তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। তাঁর ওই ভাষণের সময় বেশ কয়েকজন আইনপ্রণেতা বয়কট করেন এবং ক্যাপিটল ভবনের বাইরে বড় ধরনের বিক্ষোভ হয়।

কার্লসনের সঙ্গে একই সাক্ষাৎকারে হান্টার বাইডেনের মাদকাসক্তির সঙ্গে লড়াই এবং তার বহুল আলোচিত ল্যাপটপ বিতর্ক নিয়েও আলোচনা হয়।

কার্লসন দাবি করেন, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েলি এজেন্টরাই তাকে হান্টারের ল্যাপটপে শিশু নির্যাতনের উপাদান থাকার অভিযোগ জানায়।

কার্লসন বলেন, ‘কম্পিউটারে অপ্রাপ্তবয়স্কদের নির্যাতনসংক্রান্ত উপাদান থাকার যে দাবি, সেটি ইসরায়েলিদের কাছ থেকেই এসেছিল।’ তবে তিনি জানান, এ বিষয়ে রাশিয়ারও কোনো ভূমিকা থাকতে পারে।

২০২০ সালে কার্লসন ফক্স নিউজের উপস্থাপক থাকাকালে হান্টার বাইডেনের ল্যাপটপে শিশু নির্যাতনের উপাদান থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। পরে এ অভিযোগের পেছনে রাশিয়ার হাত থাকার দাবি করা হয়েছিল।

তবে হান্টার বাইডেনের ল্যাপটপে শিশু নির্যাতনের উপাদান থাকার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


More News Of This Category