সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি কোনো সংকট নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি এই সংকটকে জাতীয়
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
এই মুহূর্তের খবর :
মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা

৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

অনলাইন ডেস্ক / ৩৮ Time View
Update : August 17, 2026
৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব এলএনজি কিনতে ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

সোমবার (১৭ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এলএনজি আমদানির এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর—এই পাঁচ সময়ে একটি করে জাহাজে এলএনজি সরবরাহের কথা রয়েছে।

সরকারি প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্য ও ওমানের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্যসূচকের ভিত্তিতে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৫০ থেকে ২১ দশমিক ৮৮ মার্কিন ডলারের মধ্যে। বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য, সরবরাহের ঝুঁকি এবং দর-কষাকষির ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিত আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি করছে। নতুন পাঁচ কার্গো এলএনজি আমদানির মাধ্যমে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প উৎপাদন সচল রাখার চেষ্টা করছে সরকার।


More News Of This Category