বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

আইনি ঝামেলা নিয়ে সমালোচকদের জবাব দিলেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক / ৭৮ Time View
Update : August 20, 2026
আইনি ঝামেলা নিয়ে সমালোচকদের জবাব দিলেন রাজপাল যাদব

আর্থিক সংকট ও সাম্প্রতিক আইনি জটিলতা নিয়ে ক্ষুব্ধ বলিউড অভিনেতা রাজপাল যাদব। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, আর্থিক সংকট ও আইনি সমস্যার বিষয়ে কথা বলেন রাজপাল যাদব। তার দাবি, ব্যক্তিগত জীবনে কঠিন সময় এলেও দর্শকদের ভালোবাসা ও শিল্পী হিসেবে তার পরিচয় এত সহজে মুছে যাওয়ার নয়। এমনকি আজও বিমানবন্দরে গেলে শত শত মানুষ তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

রাজপাল বলেন, দীর্ঘ ৩০-৪০ বছরের ক্যারিয়ারে অনেক মানুষের কাছে তার আর্থিক দায় থাকতে পারে। কিন্তু সেই কারণে একজন শিল্পীর পুরো কর্মজীবনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। তিনি জানান, অর্থনৈতিক সমস্যা একজন শিল্পীর জীবনে আসতেই পারে। কিন্তু এর ভিত্তিতে তার এত বছরের কাজ, পরিচয় ও দর্শকদের ভালোবাসাকে ছোট করে দেখা ঠিক নয়। নিজের জনপ্রিয়তার উদাহরণ দিতে গিয়ে রাজপাল বলেন, রাজপাল যাদব সমস্যায় থাকুক বা ভালো থাকুক, প্রতিটি বিমানবন্দরে ৫০০ জন তার সঙ্গে সেলফি তোলেন।

তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে তাকে কেনা সম্ভব নয়। অভিনয় ও শিল্পের সঙ্গে তার সম্পর্ক ছোটবেলা থেকেই। তাই অর্থনৈতিক পরিস্থিতি তার শিল্পীসত্তাকে বদলে দিতে পারবে না। নিজেকে ভারতীয় সিনেমার একজন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে রাজপাল বলেন, তিনি থিয়েটার ও চলচ্চিত্রের প্রতি নিবেদিত। জীবনের কঠিন সময়কে তিনি ক্যারিয়ারের শেষ হিসেবে দেখছেন না।

রাজপাল জানান, গত কয়েক দশকের কাজের মাধ্যমে তিনি দর্শকদের জন্য যে অবদান রেখেছেন, ভবিষ্যতেও আরও কিছু করে দেখাতে চান। এজন্য হয়তো এক-দুই বছর সময় লাগতে পারে, কিন্তু তিনি থেমে যাবেন না। সূত্র: হিন্দুস্তান টাইমস


More News Of This Category