বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম জশনে জুলুস। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩
এই মুহূর্তের খবর :
শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা ছুটির দিনেও সবজির বাজারে অস্বস্তি আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন নিয়ে নতুন বার্তা দিলেন রিজভী

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : August 24, 2026
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন নিয়ে নতুন বার্তা দিলেন রিজভী

স্থানীয় সরকার নির্বাচনের দলীয় মনোয়ন স্থানীয়ভাবে ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটাই জানান তিনি।

রিজভী বলেন, ক্ষমতায় এসে সরকার ও দল জনগণের জন্য কাজ করছে। হাজারও ষড়যন্ত্র মোকাবিলা করে আজ তারেক রহমান সবার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য হাজারও ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এবার কোনো প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন হবে বিশৃঙ্খলা ছাড়া। আর এসব নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয়ভাবেই দেয়া হবে বলেও জানান রিজভী।

এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন, যাতে নেতাকর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। সেই চেষ্টাই আপনারা করবেন।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের যে কর্তব্য হচ্ছে দলকে সুশৃঙ্খল ও সুসমন্নতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, সেই সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুসম্পন্ন করা যায়, সংগঠিত করা যায় এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া নিষ্পন্ন করা যায়, সেই দিকেই আমি নিয়ে যেতে চেষ্টা করব, নিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘দলের নেতাকর্মীদেরকে বলব, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের শুভেচ্ছা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছেন।

তার ঘোষিত কর্মসূচি প্রত্যেকটিই জনগণের স্বার্থে, মানব কল্যাণে। সামাজিক সুরক্ষাসহ অবকাঠামোগত যে উন্নয়নে তিনি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ যাতে সুচারুভাবে পরিচালিত হয়।’

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনকল্যাণে তারেক রহমানের পদক্ষেপগুলো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জনগণকে অবহিত করবেন এবং জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবেন। দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচির বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করেছেন।

সুতরাং জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না।’

রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের কাছে জনপ্রিয় কেন-সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন এবং দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেগুলোই আজকে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে।

তিনি আরো বলেন, ‘তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার নতুন কিছু কর্মসূচি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। আমরা দলের নেতা-কর্মীরা সেই বাস্তবায়নকে সহযোগিতা করব, জনগণের কাছে তুলে ধরব এবং এর মাধ্যমেই জনগণের কাছে দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘স্থানীয় পর্যায়ে দলের নেতারা, ইউনিয়ন, উপজেলার বা জেলার নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তো নির্বাচন হবে না। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে।’

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে তারপরও জরিপে দেখা গেছে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। প্রায় ৫৪, ৫৫ বা ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরো বেশি ৬৫-৬৬ শতাংশ। সুতরাং জনগণের পক্ষে এবং স্বার্থে কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না, সেই সরকার জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে।

শ্রদ্ধার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


More News Of This Category