শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই

হরমুজ প্রণালি আবার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবারও (২৮ আগস্ট) কমেছে। মধ্যস্থতাকারীদের তৎপরতায় ইরান ও কাতারের মধ্যে আলোচনা এবং প্রণালি উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে
আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে স্পট গোল্ডের মূল্য ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৭৬ দশমিক ৩০ ডলারে নেমে যায়।
কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২

কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত
এই মুহূর্তের খবর :
হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০ নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ছুটছে নেপাল-তিব্বতের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে : পানিসম্পদ মন্ত্রী শিক্ষার্থীদের দক্ষ গড়তে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছেই আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, শুরু ২৯ সেপ্টেম্বর হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের হতাশার মেঘ কাটলো মার্তিনেজের ড্রেসিংরুমে ফুঁপিয়ে কাঁদলেন রোনালদো বাজারে ক্রেতা আছে, দামে স্বস্তি নেই কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৭২ দেশে ৫ দিন বৃষ্টির আভাস, কমতে পারে গরম

যে কুপ্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক / ১১ Time View
Update : August 25, 2026
যে কুপ্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী, জানালেন নিজেই

ক্যামেরার সামনে চিত্রনাট্য অনুযায়ী নিজেকে উপস্থাপন করা অভিনয়শিল্পীর কাজ। কিন্তু সেই ক্যামেরার সামনের কাজের জন্য যদি ব্যক্তিজীবনে মারাত্মক হয়রানি বা কুপ্রস্তাবের মুখে পড়তে হয়, তাহলে সেটি আর স্বাভাবিক থাকে না, হয়ে যায় তিক্ত অভিজ্ঞতার অংশ। সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হয়েছেন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘জরিনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস।

এ অভিনেত্রী বলেন, সিজন ১-এর পর ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ, এসব আমার জন্য একদমই নতুন ছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অদ্ভুত সব ই-মেইল আসা শুরু করে এবং সেখানে প্রায় একই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছিল। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেছিলাম। ভেবেছিলাম, কাজই আমার সব এবং আমি তা নিষ্ঠার সঙ্গে করেছি। এরপরও মানুষ কেন এসব কথা বলছে।

অভিনেত্রী অনংশা ‘মির্জাপুর’ সিরিজে এমন একটি চরিত্রে অভিনয়ে করেছেন, যেখানে তিনি মির্জাপুরের নির্মম রাজনৈতিক জগতে টিকে থাকা এবং সামনের দিকে অগ্রসর হওওয়ার জন্য নিজের আবেদনকে ব্যবহার করেন। পর্দায় নিজের চরিত্রটিকে খুবই দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তিনি।

এ তারকা জানান―অনেক মানুষ ভেবেছেন, বাস্তব জীবনেও হয়তো পর্দার চরিত্রের মতো মানুষ তিনি। এ কারণে তার কাছে অস্বস্তিকর সব মেসেজ ও ই-মেইল আসা শুরু করে। অনংশা বলেন, মানুষ জানতে চাইতো, এক রাতের জন্য আপনার ফি কত? দুই দিনের জন্য বা উইকেন্ডে আমার সঙ্গে মরিশাস চলুন। তবে আমি বলব, মানুষের এই মানসিকতার পরিবর্তন ভীষণ প্রয়োজন। পর্দায় কোনো নারীর সাহসী চরিত্রে অভিনয়ের অর্থ এটা নয় যে, ওই নারী বাস্তবেও তার পর্দার চরিত্রের মতো।

উল্লেখ্য, সিনেমা থেকে ওয়েব সিরিজ নির্মাণ করা সাধারণ বিষয় হলেও একটি সফল ওয়েব শো বড়পর্দায় নিয়ে আসার ঘটনা বিরল। ‘মির্জাপুর: দ্য মুভি’তে জনপ্রিয় সিরিজটির প্রথম সিজন থেকে গল্প এগিয়ে নেয়া হবে। ফলে ফ্র্যাঞ্জাইজির অন্যতম জনপ্রিয় চরিত্রগুলোকে একসঙ্গে দেখা যাবে।

পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু এবং রসিকা দুগল সবাই তাদের নিজ নিজ চরিত্রে ফিরবেন। সিরিজটির প্রধান বাবুল পণ্ডিত চরিত্রে অভিনয় করা বিক্রান্ত মেসির স্থলাভিষিক্ত হয়ে চরত্রিটিতে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও সিনেমার সহ-প্রযোজক ফারহান আখতার স্বীকার করেন, ভক্তদের দাবির মুখে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এই শো ভক্তদের ভালোবকসার ফসল।


More News Of This Category