বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম জশনে জুলুস। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে
বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৩৩
এই মুহূর্তের খবর :
শিক্ষা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-ভুটান সহযোগিতা বাড়ানোর তাগিদ মেসির সামনে বার্সেলোনার পুরোনো দুঃস্বপ্ন ‘ইয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে শুরু জশনে জুলুস অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা ছুটির দিনেও সবজির বাজারে অস্বস্তি আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন: আইনমন্ত্রী ঢাকার পানি সরবরাহে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা বাড়লো স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’

‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে’

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : August 25, 2026
'জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে'

দুই বছর ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির চাহিদা তুলনামূলক কম থাকায় পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছিল। জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।

ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা
ঢাকার বড় ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব যান চলাচলে মানুষের কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি জানান, সরকার দ্রুত এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, পাশাপাশি যানবাহনের মান ও নিরাপত্তা কেমন হবে—নীতিমালায় তা নির্ধারণ করা হবে।

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
প্রেস ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও জানান ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

ফ্যামিলি কার্ডের অর্থনীতিতে প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তারা তা দ্রুত বাজারে ব্যয় করবেন। এতে বাজারে চাহিদা বাড়বে, নতুন ব্যবসা ও শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানও বাড়তে পারে।’

তিনি বলেন, ফ্যামিলি কার্ড শুধু দরিদ্র মানুষের আর্থিক সহায়তার কর্মসূচি নয়; এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের জীবন ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে চাহিদা ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মৎস্য খাতের অগ্রগতির তথ্য
মৎস্য খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, কিশোরগঞ্জের কটিয়াদীর জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন মৎস্য পেশাজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পদক দেয়া হয়েছে।

তিনি বলেন, মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কৃষির অন্যান্য খাতের মতো মৎস্য খাতেও বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।


More News Of This Category