বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : August 27, 2026
সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ

বাড়তি উৎপাদন ব্যয়, অর্থায়ন সংকট, কমে যাওয়া ক্রয়াদেশ এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তায় সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। গত সাড়ে তিন বছরে দেশের ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে কর্মহীন হয়েছেন প্রায় পৌনে দুই লাখ শ্রমিক।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৭টি কারখানা বন্ধ হয়ে ৮ হাজার ৯২০ শ্রমিক চাকরি হারান। ২০২৪ সালে বন্ধ হয় আরও ৬১টি কারখানা। ওই বছর কর্মহীন হন ৩৯ হাজার ৪৭০ শ্রমিক।

তবে সবচেয়ে বড় ধাক্কা আসে ২০২৫ সালে। ওই বছর ১৬৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়, যা আগের বছরের তুলনায় প্রায় ১৭৫ শতাংশ বেশি। এসব কারখানায় কর্মরত ১ লাখ ৮ হাজারের বেশি শ্রমিক চাকরি হারান।

পরিসংখ্যান বলছে, শুধু কারখানা বন্ধের সংখ্যাই নয়, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর আকারও বাড়ছে। ২০২৩ সালে বন্ধ হওয়া একটি কারখানায় গড়ে প্রায় ৩৩০ শ্রমিক কাজ করতেন। ২০২৪ ও ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৬৫০ জনে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের দামের চাপের বিপরীতে দেশে উৎপাদন ব্যয় বাড়ায় পোশাক কারখানাগুলোর মুনাফার পরিমাণ কমে যাচ্ছে। এর সঙ্গে ব্যাংকঋণ পাওয়া কঠিন হওয়া এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা যুক্ত হয়ে অনেক কারখানার উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতের বর্তমান সংকট কাটাতে সক্ষম কিন্তু আর্থিক সমস্যায় পড়া কারখানাগুলোকে পুনরায় অর্থায়নের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এবং ব্যবসার ব্যয় কমানোর উদ্যোগও জরুরি।

শিল্পসংশ্লিষ্টদের মতে, কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং খাতে অর্থায়নের সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া এবং গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা সব মিলিয়েই তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি। বিশেষ করে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো রপ্তানি পণ্য সরবরাহ নিয়েও চাপ তৈরি হচ্ছে।

চলতি বছরের জুলাই পর্যন্ত আরও ৩১টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে চাকরি হারিয়েছেন ১৬ হাজার ৭০০ শ্রমিক। অবশ্য একই সময়ে ৪০ উদ্যোক্তা নতুন কারখানা স্থাপন করেছেন বলে জানিয়েছে বিজিএমইএ।

ব্যবসায়ীরা বলছেন, সাময়িক আর্থিক সংকটে বন্ধ হয়ে যাওয়া সক্ষম কারখানাগুলোকে পুনরায় চালু করতে নীতিগত সহায়তার পাশাপাশি সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। সুদহার, ঋণপ্রাপ্তি, জ্বালানি সরবরাহ ও উৎপাদন ব্যয়ে স্থিতিশীলতা না এলে নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বন্ধ হয়ে যাওয়া সক্ষম কারখানা পুনরুজ্জীবনের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি। উৎপাদন ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপরও জোর দিতে হবে।

অর্থনীতিবিদদের মতে, পোশাক খাতের সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব রপ্তানি আয়ের পাশাপাশি কর্মসংস্থান, ব্যাংকিং খাতের ঋণঝুঁকি ও শিল্প বিনিয়োগেও পড়তে পারে। তাই কারখানা চালু রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখাকে অগ্রাধিকার দিতে হবে।


More News Of This Category