রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে : পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : August 28, 2026
দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে : পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও দেশের জন্য ক্ষতি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধীদল লং মার্চ দিয়েছেন, আবার বলছেন আন্দোলন করবেন। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ এর বি স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হল এ রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর। এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আড়াই বছর-তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে উনার পিতা জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছেন; উনার মা বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জনগণের সঙ্গে কাজ করেছেন, দেশের উন্নয়ন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের কাজ আগামী ৫ বছরে যদি হয়, তাহলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।


More News Of This Category