রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৬ সালে কী ঘটতে চলেছে?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস
এই মুহূর্তের খবর :
ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক খুনিদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : রাশেদ খাঁন এনসিপি অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না: সারজিস আলম ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ বাংলাদেশ-মালয়েশিয়ার উন্নয়নে একে অপরের অংশীদার হওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো’ একাত্তরের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক / ৭ Time View
Update : August 28, 2026
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, ‘শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।

সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ কারণে শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা পরিবারের সদস্যরা প্রথমে জানতে পারেননি। পরে তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


More News Of This Category