শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : August 30, 2026
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের তৈরি সংকট নয়: নুর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি কোনো সংকট নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি এই সংকটকে জাতীয় সমস্যা বলে উল্লেখ করেছেন।

প্রতিমন্ত্রী এই জাতীয় সংকটকে কেন্দ্র করে রাজনীতি এবং পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন,দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কিছুটা সংকট রয়েছে। এটি একটি জাতীয় সংকট।

তবে ছয় মাসের বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি। এই সংকটকেকেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি কারো জন্য মঙ্গলজনক নয়।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকার ও বিরোধী দলের সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী নুর। দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এমন কোনো কর্মসূচি হাতে নেওয়া উচিত নয় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, ৫ বছরে সবকিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


More News Of This Category