শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

আন্তর্জাতিক ডেস্ক / ৬৯ Time View
Update : August 31, 2026
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ২৭২টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২০৭টি, নওয়ালপরাসি পশ্চিমে ১৫১টি, ধাদিংয়ে ৫৫টি, গোরখায় ৬২টি, রাসুয়ায় ২৪টি, নুয়াকোটে ৯৫টি এবং তানাহুনে ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু মরদেহ ও দেহাবশেষ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১২ জন বিদেশি নাগরিক রয়েছেন।

এছাড়া বিদেশি পর্যটকদের সঙ্গে ভ্রমণ করা ১২৭ জন নেপালি নাগরিকও এখনো যোগাযোগের বাইরে রয়েছেন। নিখোঁজদের তালিকায় জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মীও রয়েছেন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আকাশপথে ৩ হাজার ৩৪৪ জন নেপালি নাগরিক ও ২৫২ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে এ পর্যন্ত ৪১১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

উদ্ধার অভিযানে নেপাল পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজার ৮১৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে নেপাল পুলিশের ৭ হাজার ৮৯৪ জন, সেনাবাহিনীর ৮ হাজার ৭২২ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৪ হাজার ২০৩ জন সদস্য রয়েছেন।

বন্যায় আহত হয়েছেন ২৬৭ জন। তাদের মধ্যে ১৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। দুর্গত এলাকায় ছয়টি চিকিৎসা ও অস্ত্রোপচার দলও কাজ করছে।

হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ, পাথর, কাদা ও ধ্বংসাবশেষ নদীতে নেমে আসার পর গত বুধবার নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে নেপালের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে বাড়িঘর, সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে।

দুর্যোগের পর থেকে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাদা ও পাথরে বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গগুলো পরিষ্কারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ভারত ও চীনের বিশেষজ্ঞ উদ্ধারকারী দলও নেপালের উদ্ধারকর্মীদের সঙ্গে কাজ করছে।

এদিকে বিপুলসংখ্যক মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দ্রুত পচে যাওয়ায় নেপালের কয়েকটি এলাকায় গণদাফন শুরু হয়েছে। স্বজনদের পরে মরদেহ শনাক্ত করার সুযোগ দিতে পুলিশ মরদেহের ছবি তুলছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করছে।

নতুন করে বৃষ্টি ও নদীর পানি বাড়ার আশঙ্কায় উদ্ধার অভিযানও বারবার বাধাগ্রস্ত হচ্ছে। দুর্গত এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধারকারীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।

চীনের তিব্বত অঞ্চলেও একই দুর্যোগে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৭৯৩ জন। সূত্র: রয়টার্স ও এপি


More News Of This Category