শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক / ৭২ Time View
Update : August 31, 2026
মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের

সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বহুল আলোচিত ‘মক্কা প্যাক্ট’-এ যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের এই প্রতিক্রিয়া জানান।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিনটি দেশের মধ্যে যে চুক্তিটি হয়েছে, সেখানে বাংলাদেশের যোগ দেওয়ার যে ইচ্ছা সরকারের আছে, সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। আমরা মনে করি, এটি যদি বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ (ফ্রুটফুল) চুক্তি হয়, তবে তা ভালো।

তিনি জানান, চুক্তির সুবিধা ও অসুবিধা (প্রজ অ্যান্ড কনস) মূল্যায়নে তারা নিজস্ব পর্যায় থেকে স্টাডি করছেন। একই সাথে চুক্তিতে থাকা তিনটি দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক স্টেকহোল্ডারদের সাথে কথা বলছেন।

তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কারো জন্য কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে গিয়ে কখনোই কোনো সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। আমাদের সবার সাথে সম্পর্ক রাখার যে দরজা, সেটা খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া প্রয়োজন।

অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সাথে সমমানের পরিবেশ (লেভেল প্লেইং ফিল্ড) বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব উদ্বেগ এড়িয়ে যদি আমরা কোনো ফলপ্রসূ সম্পর্কের দিকে যেতে পারি, তবে সেটি অবশ্যই ইতিবাচক।


More News Of This Category