শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

স্পোর্টস ডেস্ক / ১৬২ Time View
Update : August 31, 2026
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফেসবুক পোস্টে লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘সিদ্ধান্তটি নিতে আমার আত্মা কেঁদেছিল এবং এখনও কাঁদছে, তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়। আমি আপনাদের শপথ করে বলছি, আমি সর্বদাই নিজের সেরাটা দিয়েছি। শুধু শেষ কয়েক বছরই নয় যখন আমরা সবকিছু জিতলাম, তার আগেও। সর্বদা আমি এই জার্সির জন্য লড়াই করেছি এবং সর্বস্ব উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে পারি।’

‘সময় খুব কম বাকি আর প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে; এটি তেমনই একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি ভালোবাসতাম, ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব। আমি নিজেকে শূন্য করে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আসছে, যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।’

ক্যারিয়ারের দীর্ঘ এই সময়ে ভক্তদের কাছ নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছেন লিওনেল মেসি। ভক্তদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘বিগত ২০ বছরের এই সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। ভেতর থেকে (মাঠ থেকে) আপনাদের সমবেত কণ্ঠ শোনা আমি খুব মিস করব। এখন থেকে আমি হব আপনাদেরই একজন। এখন বাহির থেকে সবসময় সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব।’

ফুটবল ক্যারিয়ারে অনেক উত্থান-পতন ছিল বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের। এই সময়ে পরিবারের মানুষদের সর্বদা পাশে পেয়েছেন তিনি। একই সঙ্গে পাশে ছিলেন কোচ এবং সতীর্থরাও। ‘সব সময় পাশে থাকার জন্য এবং এই এত সুন্দর কিন্তু কঠিন সফরে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। আমি যাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেই প্রতিটি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ। চমৎকার সব স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্তগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি।’

‘আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে, আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের সব মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সাথে এই জীবনটা কাটানো সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আপনাদের আমি ভালোবাসি!’

‘আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।’


More News Of This Category