রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে

জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই!

আসাদুজ্জামান বাবুল : জননেতা তারেক রহমানের নির্বাচনী কর্মকান্ডে আমি একটা ইন্টারেস্টিং বিষয়ে লক্ষ্য করেছি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল আর জননেতা তারেক রহমানের নির্বাচনী কৌশল অনেকটা একই

হাইকোর্টের আদেশ না মানার অভিযোগ স্বয়ং আইন মন্ত্রণালয়!

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোশনের ৬৩ নং ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রারের পদটি শুন্য থাকায় উক্ত শুন্যপদে নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্রস্তুতকৃত প্যানেলের দুইজন সদস্যের
এই মুহূর্তের খবর :
বারহাট্টায় ফেইসবুকে ভিডিও দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ সাধারণ মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, অংশ নিলেন দুই শতাধিক নেতাকর্মী রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী গ্লোবাল এডুকেশন এক্সপো বাংলাদেশজুড়ে সফলভাবে সম্পন্ন জননেতা তারেক রহমানের আর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্বাচনী কৌশল একই! ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ! ঈদে পর্দায় নতুন জুটি: জাহের আলভী–সিনথিয়ার ‘হেট ইউ বউ’ সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর অর্থনীতি বিভাগের ফ্যামিলি গেটটুগেদার অনুষ্ঠিত এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন হাতীবান্ধা (ওসি) তদন্ত কমিটিও গঠন আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচনে (খোকন-শান্তন-প্রিন্স) পরিষদ “ক” ব্যালটে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন রাজশাহীতে প্রকাশ্যে নির্যাতনে ভ্যানচালকের মৃত্যু উৎসব ও আনন্দের মধ্য দিয়ে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

ঝুঁকিপূর্ণ জামালপুরের বাস টার্মিনাল, ৪ দশকেও নেই উন্নয়ন

অনলাইন ডেস্ক / ৪০৪ Time View
Update : August 28, 2025
ঝুঁকিপূর্ণ জামালপুরের বাস টার্মিনাল, নির্মাণের ৪ দশকেও নেই উন্নয়ন

নির্মাণের পর কেটে গেছে ৪ দশকের বেশি সময়। অথচ জামালপুর শহরের একমাত্র আন্তঃজেলা বাস টার্মিনালে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ভবনের ছাঁদ ভেঙে রেড়িয়েছে রড, খসে পড়ছে পলেস্তারা। দিনে দিনে টার্মিনাল এলাকা পরিণত হয়েছে নোংরা, জরাজীর্ণ ও পরিত্যক্ত স্থানে। টার্মিনালের উন্নয়নে দীর্ঘদিন ধরে দাবি ও আন্দোলনেও মেলেনি সুফল। তবে জেলা পরিষদের দাবি অবকাঠামো উন্নয়নে নেয়া হয়েছে মাস্টারপ্ল্যান।

জামালপুরের সঙ্গে দেশের সড়ক যোগাযোগ নিশ্চিতে জেলা পরিষদের উদ্যোগে ১৯৮৩ সালে শহরের দড়িপাড়া এলাকায় বাস টার্মিনাল নির্মাণ করা হয়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়াসহ ১০ থেকে ১২টি রুটে দিনে প্রায় ৩ থেকে ৪ হাজার যাত্রী চলাচল করেন।

জামালপুর থেকে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টার্মিনালের এখন জীর্ণদশা। নির্মাণের পর গেলো ৪৩ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খসে পড়ছে পলেস্তারা, ছাদ ভেঙে বেড়িয়ে এসেছে রড। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। দিনে দিনে টার্মিনালটি পরিণত হয়েছে নোংরা ও জরাজীর্ণ স্থানে।

যাত্রীদের মধ্যে একজন জানান, বাসস্ট্যান্ডের অবস্থান ঠিক জায়গায় না হওয়ায় তাদের ঝুঁকি নিয়ে বাসে উঠতে হয়।

টার্মিনালে বিপুল সংখ্যক যাত্রী, চালক ও শ্রমিক কাজ করলেও তাদের বিশ্রামের জন্য নেই কোনো স্থান। এমনকি যাত্রীছাউনি ও ভালোমানের শৌচাগারের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হয় টার্মিনাল ব্যবহারকারীদের। পুরানো টার্মিনাল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন পরিবহন সংশ্লিষ্টরা।

পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা জানান, টার্মিনালের সংস্কারের জন্য জেলা প্রশাসককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

জেলার বাস মালিক সমিতির নেতারা জানান, পুরানো ভবন সংস্কারে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন তারা। আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি সড়ক অবরোধ করে আন্দোলনের ঘটনাও আছে। তবে টার্মিনালের উন্নয়নে মিলেছে শুধু আশ্বাসের পর আশ্বাস।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘জেলা প্রশাসকের কাছে আমরা লিখিতভাবে আবেদন করেছি এবং দফায় দফায় তাদের সঙ্গে মিটিং করেছি। কিন্তু এর কোনো ফলাফল আমরা এখনও পাইনি।’

তবে জেলা পরিষদের দাবি কেন্দ্রীয় বাস টার্মিনাল অবকাঠামো উন্নয়নে ২৪ কোটি টাকার মাস্টারপ্ল্যান নেয়া হয়েছে, যার কাজ শিগগিরই শুরু হবে।

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ‘২৪-২৫ অর্থবছরে আমাদের যে বরাদ্দ আছে, সেখান থেকে আমরা প্রথম দফায় ৮০ লাখ এবং পরে ৬০ লাখ টাকার প্রকল্প নিয়েছি।’

জেলার একমাত্র বাস টার্মিনালটি দ্রুত ব্যবহার উপযোগী ও আধুনিকায়নে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category