শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক / ৬৬ Time View
Update : August 31, 2026
এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে মালাগার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও আর্দা গুলের।

এছাড়া আত্মঘাতী থেকে আরও একটি গোল পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে এই সহজ জয়ে চলতি মৌসুমে জয়ের হ্যাটট্রিক দিয়েই লিগ শুরু করল তারা। একইসঙ্গে লিগ টেবিলে শীর্ষস্থানও আরেকটু পাকাপোক্ত হলো সফলতম ক্লাবটির।

ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে প্রায় ৬২ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে রিয়াল মাদ্রিদ। গোলের জন্য ১৫টি শট করে ৭টি রাখতে পারে লক্ষ্য বরাবর। বিপরীতে মালাগার ১৫ শটের শুধু ১টি ছিল লক্ষ্যে।

ম্যাচের ১৯ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যের জাদু দেখিয়ে প্রথম গোলটি করেন বেলিংহাম। এর ৭ মিনিট পর বেলিংহামের আরেকটি শট ঠেকানোর চেষ্টায়ই গোলকিপার আলফন্সো হেরেরোর গায়ে লেগে বল জড়ায় জালে।

এর ৪ মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে দেন এমবাপে। আলেক্সান্ডার আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে দারুণ ভলিতে চলতি লিগে নিজের চতুর্থ গোল করেন ফরাসি তারকা।

এরপর গোলের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার পাসে অনায়াসে বল জালে পাঠান বদলি নামা গুলের।


More News Of This Category