মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

মৌলভীবাজারের বন্যা-ভাঙন আতঙ্কে মনু ও ধলাই নদীপাড়ের মানুষ

অনলাইন ডেস্ক / ৫৫০ Time View
Update : August 28, 2025

মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পাড়ের মানুষ হাজার কোটি টাকার প্রকল্প থাকা সত্ত্বেও বেড়িবাঁধের অসম্পূর্ণ কাজের কারণে বন্যা এবং নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীর পানি বৃদ্ধি পেলে ঘরবাড়ি ও ফসল নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী চরম উদ্বেগে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও শিগগিরই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলে স্থায়ী সমাধান নেয়া হবে।

মনু ও ধলাই নদীর তীরে বসবাস মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার লাখো মানুষের। এক সময় নদী দুটি আশীর্বাদ হলেও এখন বর্ষা এলেই নদী ভাঙন আর বন্যা-আতঙ্ক বেড়ে যায় দুই পাড়ের বাসিন্দাদের।

নদী ভাঙনরোধে হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হলেও দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছেনা কাজ। এদিকে, বিএসএফের বাধার কারণে কমলগঞ্জের মখাবিল এলাকা ও কুলাউড়ার শরীফপুর ও পৃমিপাশা এলাকায় বেড়িবাঁধের কাজ বন্ধ বলে জানান এলাকাবাসী। এতে যেকোনো সময় নদীর পানি বেড়ে ঘরবাড়ি, ফসল নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এছাড়া, অবৈধভাবে ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে ব্রিজ ও বেড়িবাঁধও।

স্থানীয়রা জানান, বালু উত্তোলনের কারণে নিচের বালুর খনিটা নেই, এ কারণে ব্রিজ ভেঙে পড়ছে। ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এ অবস্থার কারণে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে অনেক পরিবারকে।

মৌলভীবাজার কৃষক সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, ‘বিএসএফের বাধার কারণে এখানে কাজ হচ্ছেনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য। মানুষ যে আশঙ্কার মধ্যে আছে সে আশঙ্কা থেকে মানুষকে মুক্ত করার জন্য।’

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও দ্রুতই বাঁধ মেরামতে কাজ শুরু হবে। আর জেলা প্রশাসক জানান, অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলেই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, ‘আমরা সব জায়গায় কাজ করে রেখেছি। আর বাঁধের কাজ আমাদের প্রজেক্টের আওতায় না। আমরা অনেক আগেই মেরামতের আন্ডারে চেষ্টা করেছি এটা বন্ধ করার। কিন্তু বিএসএফের কারণে তা সম্ভব হয়নি। আমরা আবার উদ্যোগ নিয়েছি। আশা করি, খুব দ্রুতই কাজ শুরু করতে পারবো।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ঈসরাইল হোসেন বলেন, ‘রাজনগর উপজেলায় আমাদের এলএকেসের পেমেন্ট চলমান রয়েছে। আমরা প্রতি সপ্তাহে পেমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের লোকবলের যে সংকট আছে, আমাদের সার্ভেয়ারের সংকট আছে। এছাড়া ল্যান্ড অ্যাকুইজেশন অফিসারসহ এডিসি রেভিনিউ এবং তার স্টাফরা তারা দিনরাত পরিশ্রম করছে।’

ভারতের ত্রিপুরা থেকে মনু ও ধলাই নদী প্রবাহিত হয়ে মিলিত হয়েছে মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে। বর্ষাকালে উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় কয়েকগুণ। মনু নদীতে প্রায় ২৭টি ও ধলাই নদীতে প্রায় ১৫টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।


More News Of This Category