মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

আ.লীগের কোনো দোসর যেন কমিটিতে না আসে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি

অনলাইন ডেস্ক / ২৯১ Time View
Update : August 29, 2025
আ.লীগের কোনো দোসর যেন কমিটিতে না আসে: স্বেচ্ছাসেবক দলের সভাপতি

অনেক নতুন নেতা কর্মী আসছে কিন্তু আওয়ামী লীগের কোন দোসরকে কমিটিতে আনা যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজন জেলা বনমালী শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে পাবনায় স্বেচ্ছাসেবক দলের জেলা তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় একথা জানান তিনি।

তিনি বলেন, ‘নতুন নতুন নেতা কর্মী আসছেন, তাদের স্বাগত জানাই। তবে যারা আমাদের কর্মী ছিল, ভয়ে আসতে পারেনি এখন আসছে, তাদের সামনের দিকে এগিয়ে দেবেন। কিন্তু আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি মহল, একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশে ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি। অধিকাংশই একাধিক মিথ্যা মামলায় আসামি হয়েছি, মানুষের এ ভোটের অধিকার ফিরিয়ে দিতে।’

এসএম জিলানী বলেন, ‘প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের সময় ঠিক করছেন, ঠিক সেই সময় একটি মহল ভোটের অধিকার হরণ করার অপচেষ্টা করছে। এ চেষ্টা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হতে দেবে না।’

সভায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসানসহ জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।


More News Of This Category