রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার

সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারেন, সেই সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে
এই মুহূর্তের খবর :
হামে চারজনের মৃত্যু, নতুন রোগী দেড় হাজারের বেশি সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী মালয়েশিয়া ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান বাংলাদেশ জে-১০সি কিনলে ভারত-আমেরিকার মাথাব্যথার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস কর্মসূচি ডাকবে জামায়াত, ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন শেষ মুহূর্তে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন রাশমিকা ইরানে ফাঁসিতে ঝুললেন ২০ আফগান, কারণ জানলে চমকে উঠবেন মেসির চার গোলের ঝড়ে জয়খরা কাটাল মায়ামি

নারী ফুটবলের সবচেয়ে দামি গোলকিপার মেরি আর্পস

স্পোর্টস ডেস্ক / ৬১৮ Time View
Update : August 29, 2025
নারী ফুটবলের সবচেয়ে দামি গোলকিপার মেরি আর্পস

মাত্র ২৫ ইউরো থেকে বিশ্বের সবচেয়ে দামি নারী গোলকিপার। বছরে বেতন পান সাড়ে ৩ লাখ ইউরোর বেশি। একসময় ফুটবল খেলার পাশাপাশি করতে হয়েছে ৬টি খণ্ডকালীন চাকরি। নটিংহ্যামের সেই ছোট্ট বালিকা মেরি আর্পস এখন মেয়েদের ফুটবলে সুপার ব্র্যান্ড। হাজারো তরুণী তাকে দেখে হতে চায় গোলরক্ষক।

নটিংহ্যামের মেরি আর্পস নিজের প্রথম ফুটবল ম্যাচে একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচ মাঠে বসেই দেখেছিলেন তার বাবা। মেয়ের এমন সাহস দেখে বাবা বলেছিলেনৱ, সে একদিন বিখ্যাত গোলকিপার হবে। যার কাজ থাকবে প্রতিপক্ষ ফরোয়ার্ডের বুলেট গতির শট রুখে দেয়া। বাবার কথায় সেদিন থেকেই গোলকিপার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন মেয়েদের ফুটবলে সুপার ব্র্যান্ড খ্যাত মেরি আর্পস।

ফুটবলে মেরি আর্পসকে বলা হয় ‘দ্য কুইন অফ স্টপস’। একবার তো তাকে নিয়ে বলতে গিয়ে ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ ফুটবলার এলেন হোয়াইট বলেন, মেরি গোলকিপিংটাই বদলে দিয়েছে। তবে নিজে যেমন ছিল ঠিক তেমনটাই আছে।

মেয়েদের ফুটবলে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার মেরিই। তবে এই সফলতা একদিনে আসেনি। তাকে করতে হয়েছে জীবনের সাথে যুদ্ধ।

২০১১ সালে ১৭ বছর বয়সে ডনকাস্টার বেলসের হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। নন প্রফেশনাল উমেন সুপার লিগে সেসময় এক ম্যাচের জন্য আর্পস পেতেন মোটে ২৫ ইউরো।

নিজের ফুটবল খেলা ও পরিবারের দায়িত্ব নিতে আর্পস করতেন কঠোর পরিশ্রম। টয়শপ থেকে সিনেমা হল-একসাথে ৬টি খণ্ডকালীন কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে।

গ্র্যাজুয়েশন শেষ করে মেরি আর্পস কি করবেন তা নিয়েও ছিলেন সন্দিহান। একসময় নিয়মিত চাকরিতে ঢুকতে চাইলেও শেষমেষ ফুটবলটাকেই বেছে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০২০ সালে বড় ধাক্কা আসে মেরি আর্পসের জীবনে। হঠাৎ করেই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। তবে ২০২১ সালে নতুন কোচ সারিনা উইগম্যান এসে তার উপর আস্থা রাখেন।

২০২৩ বিশ্বকাপের আগে নাইকির বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেন মেরি আর্পস। বিশ্বকাপে সবার জার্সি বাজারে আনলেও গোলরক্ষকের জার্সি আনতে অপারগতা জানায় কোম্পানিটি। তবে আর্পসের প্রতিবাদে লাখো মানুষ তার পক্ষে পিটিশনে সই করে এবং শেষমেষ নাইকি বাজারে তার জার্সি আনতে বাধ্য হয়।

২০২২ সালে ইংল্যান্ডকে ইউরো জেতাতে ভূমিকা রাখেন মেরি আর্পস। এরপর দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টানা দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার হন তিনি। ২০২৩ বিবিসি পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হন মেরি আর্পস। গত মে মাসে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেরি আর্পস।

ভক্তরা অবশ্য এমন সিদ্ধান্তে খুশি না থাকারই কথা। কারণ তার এখনও দেশকে দেয়ার ছিল অনেককিছু। তবে দেশের জার্সি তুলে রাখলেও পিএসজির হয়ে তাকে মাঠে দেখা যাবে ঠিকই।

মেরি আর্পস স্বপ্ন দেখেছেন, ভেঙে পরে বারবার উঠে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত নিজের বিশ্বাস নিয়ে বিশ্বকে জয় করেছেন। মেরি আর্পস একজন গোলকিপার নন তিনি সাহস, আত্মবিশ্বাস ও পরিবর্তনের প্রতীক।


More News Of This Category