শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর
রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই মুহূর্তের খবর :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা রোজার পরেই এসএসসি পরীক্ষা, পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী জিসান হত্যা: শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র লঘুচাপের প্রভাব: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান মাগুরার সেই শিশু হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মক্কা প্যাক্টে যোগদানের সরকারি ইচ্ছাকে ‘সাধুবাদ’ আসিফ মাহমুদের স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের হ্যাটট্রিক

তিন দফা দাবিতে শহিদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিকের শিক্ষকরা

অনলাইন ডেস্ক / ৯৩৮ Time View
Update : August 30, 2025
তিন দফা দাবিতে শহিদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিকের শিক্ষকরা

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে সমাবেশ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ। আজ (শনিবার, ৩০ আগস্ট) সমাবেশ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ হুঁশিয়ারি দেন।

সরকারি প্রাথমিক শিক্ষা ঐক্যপরিষদ জানিয়েছে, অনতিবিলম্বে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে।

সকালে শহিদ মিনারে তিন দফা দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে উপস্থিত হন শিক্ষকরা। শিক্ষকদের এ সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘মহাসমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। যদি এই মহাসমাবেশ থেকে আমাদের দাবি পূরণ না হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে।’

তিরি বলেন, ‘সকাল ৯টা থেকে মহাসমাবেশ চলছে। মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার পর বিকাল ৩টায় মহাসমাবেশ শেষ হবে। সমাবেশ শেষে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে বক্তারা জানান, ৫ আগস্টের পর প্রাথমিক শিক্ষকরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। প্রাথমিক শিক্ষকদের এ বৈষম্য দূর করতে ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তারা আরও জানান, তিন দফা দাবি বাস্তবায়নে বিলম্ব হলে স্কুলে স্কুলে তালা দেয়াসহ কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়া হবে।


More News Of This Category